...|...|...

জাতীয়

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও দুই আসামি কারাগারে

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও দুই আসামি কারাগারে

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, সকাল ৬:৩৩
Shares
প্রথম আলোতে হামলার ঘটনায় আরও দুই আসামি কারাগারে


প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আসামিদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন— মো. রুবেল হোসেন ও নাজমুল হাছান । 

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।  এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। 

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রথম আলো কার্যালয়ে ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  এ ঘটনায় ২১ ডিসেম্বর দিনগত রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।  মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।