...|...|...

বিশ্ব

ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা,  ভারতীয় নাগরিক নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৭
Shares
ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা,  ভারতীয় নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজটিতে থাকা আরও ১৩ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবামমাধ্যম আল-জাজিরিা জানায়, সোমবার (২ অক্টোবর) ওমানের লিমা এলাকার কাছে ‘এমএসভি আল ইউসুফি’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে।

এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে।