...|...|...

বিশ্ব

যুদ্ধ এড়াতে বল এখন ‘যুক্তরাষ্ট্রের কোর্টে’: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:২১
Shares
যুদ্ধ এড়াতে বল এখন ‘যুক্তরাষ্ট্রের কোর্টে’: গালিবাফ

ছবি: সংগৃহীত

যুদ্ধ এড়ানোর সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তেহরান ওয়াশিংটনকে শক্তিশালী ও যুক্তিসংগত জবাব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় গালিবাফ এ মন্তব্য করেন। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর জানা উচিত, ইরান যুক্তরাষ্ট্রকে ‘শক্তিশালী ও যুক্তিসংগত জবাব’ দিয়েছে। এখন যুদ্ধ এড়ানোর বল যুক্তরাষ্ট্রের কোর্টে।

গালিবাফ আরও বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের আঙুল ট্রিগারেই আছে। ওয়াশিংটন কোনো কৌশলগত ভুল করলে মার্কিন সেনাদের নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।