...|...|...

বিশ্ব

নিউইয়র্কে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ২ জন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১১:০১
Shares
নিউইয়র্কে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ২ জন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফ্ল্যাটবুশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মোট ১৯ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ৭টি শিশু রয়েছে।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনর জানান, নিহত দুজন ছাড়াও আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। উদ্ধার অভিযান চালানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মীও সামান্য আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুটি স্থাপনাতেই বেশ কয়েকজন আটকা পড়েন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্ট্রেচার ও মইয়ের সাহায্যে সরিয়ে নিচ্ছেন। চার ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলার পরও ভবনটির বাকি অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে তল্লাশি কার্যক্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কমিশনার।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, বিকেল ৪টা ১ মিনিটে জরুরি সেবা নম্বর ৯১১-এ খবর পেয়ে এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে।’