...|...|...

বিনোদন

তৌসিফের সাথে প্রথমবার জুটি বাঁধলেন মেহজাবীনের বোন মালাইকা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, সকাল ৯:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২০
Shares
তৌসিফের সাথে প্রথমবার জুটি বাঁধলেন মেহজাবীনের বোন মালাইকা

ছবি: সংগৃহীত

ভালোবাসা, বিচ্ছেদ, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার সাথে আছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী।

এর আগে কেয়া পায়েলের সাথে একাধিক নাটকে অভিনয় করলেও মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর সাথে এটিই তৌসিফের প্রথম কাজ। নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এটি প্রচলিত প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের জটিলতা ও মানুষের মানসিক পরিবর্তনের গল্প। কাজটি করে তার ভালো লেগেছে, আর দর্শকরাও এটি উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। তার ভাষ্যমতে, গল্পে শুধু প্রেম নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরে যে অনুভূতি ও পরিবর্তন তৈরি হয়, সেটিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই নাটক শেষ হওয়ার পরও চরিত্রগুলো দর্শকের মনে থেকে যাবে বলে তার বিশ্বাস।

নির্মাতার মতে, গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন এমন কয়েকজন মানুষ, যারা গভীরভাবে ভালোবাসলেও সময়, পরিস্থিতি ও ভুল সিদ্ধান্তের কারণে এক হতে পারেন না। সম্পর্কের এই আবেগ ও বাস্তবতাকেই নাটকের মূল উপজীব্য বিষয় করা হয়েছে।

জানা গেছে, খুব শীঘ্রই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘আমার রাজ্যে তুমি’।