...|...|...

বিশ্ব

তেলের দাম মে মাসের পর সর্বোচ্চ ছাড়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৪
Shares
তেলের দাম মে মাসের পর সর্বোচ্চ ছাড়াল

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া এবং হরমুজ প্রণালীতে আরও কয়েকটি জাহাজে হামলার খবরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার জানিয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। মে মাসের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ দাম।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দামও ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮২ ডলারে পৌঁছেছে। এটিও মে মাসের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথগুলোতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা না কমলে বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।