...|...|...

রাজনীতি

জামায়াত-শিবির ক্ষমতায় গেলে দেশটাকে ‘জামায়াতে জাহেলিয়াত’ বানাবে: রাশেদ খাঁন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩১
Shares
জামায়াত-শিবির ক্ষমতায় গেলে দেশটাকে ‘জামায়াতে জাহেলিয়াত’ বানাবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর নামে (পাল্টা কর্মসূচির আয়োজন করে) জামায়াত শিবিরের পালিত সন্ত্রাসীরা হামলা করেছে। চাকরি হারানো সংক্ষুব্ধ ব্যক্তিরা কি প্রতিবাদ জানাতে পারবে না? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসকল লোকদের চাকরিচ্যুত করে ইসলামি ব্যাংককে জামায়াত-শিবিরের লোকদের পুনর্বাসন করা হয়েছে।

তিনি লেখেন, কিন্তু ভুক্তভোগীরা চাকরি ফিরে পেতে প্রতিবাদ করলে জামায়াত শিবির হামলা চালাবে? এই অধিকার তাদের কে দিলো? অতীতে দেখেছি, সরকারি দলের লোকজন বেপরোয়া হয়, কিন্তু এখন দেখছি প্রধান বিরোধী দল হয়েই জামায়াত শিবির বেপরোয়া হয়ে গেছে। ক্ষমতায় না যেতেই যারা মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে, তারা কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে।