...|...|...

বিনোদন

ঘরে বসেই দেখা যাচ্ছে শুভ-মিমদের ‘মালিক’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ১১:০৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫:২০
Shares
ঘরে বসেই দেখা যাচ্ছে শুভ-মিমদের ‘মালিক’

ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে দর্শকদের সাড়া পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। এখন ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারছেন দর্শকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

‘মালিক’ সিনেমার গল্পে উঠে এসেছে মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্ব। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানাসহ আরও অনেকে।

ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সানজিদ আফফান। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।

প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা সিনেমাটি দেখতে পারেননি, কিংবা আবারও উপভোগ করতে চান, তাদের জন্য এখন সুযোগ তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘উৎসব’-এর ওয়েবসাইটেও দেখা যাচ্ছে ‘মালিক’।