...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলা অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত: এড শিরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৭
Shares
গাজায় ইসরায়েলি হামলা অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত: এড শিরান

ব্রিটিশ পপ তারকা এড শিরান। সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একক কনসার্ট শুরু করার সময় গাজায় যা ঘটছে তাকে ‘ভয়াবহ, অযৌক্তিক এবং মাত্রাতিরিক্ত’ বলে অভিহিত করেছেন জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা এড শিরান। 

মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ফিলিস্তিনের মুক্তির ডাক দেওয়ার কারণে তার মার্কিন ট্যুর থেকে বাদ দেওয়ার পর এটিই ছিল এড শিরানের প্রথম কনসার্ট। খবর আল জাজিরার।

ব্রিটিশ এই শিল্পী জানিয়েছেন, স্টেডিয়াম মালিকরা ম্যাকলমোরকে পারফর্ম করতে দিতে অস্বীকৃতি জানানোর পর তিনি তাকে ট্যুরে রাখতে পারেননি। তবে ম্যাকলমোরের সাথে সংহতি প্রকাশ করে শিরানের ওপেনিং অ্যাক্ট বা পরিবেশনকারী দল এবং তার নিজস্ব ব্যান্ড দলের সদস্যরাও ট্যুর ছেড়ে চলে গেছেন।

ফিলাডেলফিয়ায় কথা বলতে গিয়ে এড শিরান জানান যে তিনি চান তার গান যেন ‘রাজনীতি নয়, বরং ঐক্যের বার্তা দেয়; বিভাজন নয়, বরং মানবতার কথা বলে’। তিনি ইসরায়েলের ওপর হামাস নেতৃত্বাধীন ৭ অক্টোবরের হামলার পাশাপাশি ‘পশ্চিম তীরে যে কাঠামোগত অন্যায় আমরা ঘটতে দেখছি’ তারও নিন্দা জানান।

গাজার পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে এই শিল্পী বলেন, বিধ্বস্তের মাত্রা এবং বেসামরিক মানুষের প্রাণহানি, বিশেষ করে শিশুদের জীবন হারানোর ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের সহায়তায় কীভাবে অবদান রাখা যায়, তা নিয়ে তিনি বিভিন্ন মহলের মানুষের সাথে কথা বলছেন।