...|...|...

খেলা

এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই শুরু আজ, কখন মাঠে নামছে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৭
Shares
এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই শুরু আজ, কখন মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আইচি-নাগোয়ায় আজ শুরু হয়েছে ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের আসর। ১০ দলের এই প্রতিযোগিতায় সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা। অন্যদিকে বাছাই পেরিয়ে মূল পর্বে এসেছে হংকং, মালয়েশিয়া, নেপাল ওমান। স্বাগতিক জাপানও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের এই আসর।

২৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। সেদিন কোয়ার্টার ফাইনালে গ্রুপ পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবর ফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা এবারের আসরে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা আইসিসি ্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি শেষ আটে জায়গা করে নিয়েছে। আফগানিস্তানকে অবশ্য গ্রুপ পর্ব খেলেই কোয়ার্টার ফাইনালে উঠতে হবে।

্যাংকিংয়ের পিছিয়ে থাকা ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে তিনটি দল। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্বে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুটি দল করে মোট চার দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। এই ছয় দলের মধ্যে একমাত্র টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান।

২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে নকআউট পর্ব। কোয়ার্টার ফাইনালের পর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সবশেষে অক্টোবর মাঠে গড়াবে ফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ম্যাচ কবে?

গ্রুপ পর্বে না খেলায় বাংলাদেশকে প্রথম ম্যাচের জন্য ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কোয়ার্টার ফাইনালে সেদিন গ্রুপ পর্ব থেকে উঠে আসা একটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

এশিয়ান গেমসে ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১০ সালে। সেবার পুরুষ নারীদুই বিভাগেই ক্রিকেট ছিল। পুরুষদের ফাইনালে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ।

এরপর ২০১৪ ২০২৩ সালের এশিয়ান গেমসেও ক্রিকেট অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের হাংঝু আসরে স্বর্ণপদক জেতে ভারত। সেটিই ছিল এশিয়ান গেমসে ভারতের প্রথম অংশগ্রহণ। এর আগে দুটি আসরে সূচিগত সমস্যার কারণে ক্রিকেটে অংশ নেয়নি দেশটি।

হাংঝু এশিয়ান গেমসের ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। পরে আইসিসির টি-টোয়েন্টি ্যাংকিংয়ের এগিয়ে থাকার কারণে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে আফগানিস্তানকে হারিয়ে নয়, ্যাংকিংয়ের নিয়মে সেবার স্বর্ণপদক পায় ভারত।

এবারের আসরেও একই নিয়ম রাখা হয়েছে। নকআউট পর্বের কোনো ম্যাচ বৃষ্টি বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হলে এবং ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব না হলে আইসিসির অফিসিয়াল টি-টোয়েন্টি ্যাংকিংয়ের এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে।