...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দামে অস্থিরতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:০০
Shares
ইরান যুদ্ধের প্রভাবে তেলের দামে অস্থিরতা

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তার প্রভাব পড়ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত প্রশমনের সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালীতে জাহাজে হামলার শঙ্কা কাটেনি। ফলে আগের দিনের দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান থেকে বুধবার সকালে বেড়েছে তেলের দাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানে আরও সামরিক হামলার প্রয়োজনীয়তা কম বলে ইঙ্গিত দিলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি জানানোর পর দরপতন থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় তেল।

বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৫৩ সেন্টে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।