...|...|...

বিশ্ব

আগ্নেয়গিরির কারণে ইতালির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫১
Shares
আগ্নেয়গিরির কারণে ইতালির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

ছবি: সংগৃহীত

সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে নির্গত অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে ইতালির কাতানিয়া বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিসিলির এই বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর পরিচালনা পর্ষদ এসএসি ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানিয়েছে, ইতালির যাত্রীবাহী ব্যস্ততার দিক থেকে পঞ্চম বৃহত্তম এই বিমানবন্দরের সব ধরনের আগমনী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৪টা (জিএমটি সময় ১৪০০) পর্যন্ত স্থগিত থাকবে।

উল্লেখ্য, ইউরোপের সর্বোচ্চ ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট এটনার কারণে কাতানিয়া বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় প্রায়ই বিঘ্ন ঘটে। তবে চলতি গ্রীষ্মে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, পর্যটকদের ভরা ছুটির মৌসুমে এর ফলে হাজার হাজার ভ্রমণকারী চরম ভোগান্তির শিকার হয়েছেন।