...|...|...

বিশ্ব

আবারও আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরায়েলির অনুপ্রবেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪১
Shares
আবারও আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরায়েলির অনুপ্রবেশ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে আবারও শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় ৫৭০ জন বসতি স্থাপনকারী আল-আকসা চত্বরে প্রবেশ করেন।

এক বিবৃতিতে বলা হয়, প্রাঙ্গণে প্রবেশের পর তারা তালমুদীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। এ সময় ইসরায়েলি সৈন্যরা সেখানে অবস্থান করছিলেন।

এর ঠিক একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওয়েস্টার্ন ওয়াল প্লাজা’য় প্রবেশ করেছিলেন।

এদিকে, ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ইয়াম কিপুর’ রবিবার সন্ধ্যায় শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত চলবে।

উল্লেখ্য, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশসংক্রান্ত নিয়ম অনুযায়ী, ইহুদি উপাসকদের সেখানে ধর্মীয় আচার পালনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।