...|...|...

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি পুনর্গঠন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:০৫
Shares
স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি পুনর্গঠন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ কমিটি পুনর্গঠনের প্রস্তাব গৃহীত হয়।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুসারে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটির অন্য সদস্যরা হলেন-চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮-এর ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের মো. অলি উল্লাহ এবং ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল।

চিফ হুইপ প্রস্তাব উত্থাপনের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটির পক্ষে ও বিপক্ষে সংসদ সদস্যদের মতামত আহ্বান করেন। পরে প্রস্তাবটি গৃহীত হলে ১২ সদস্যের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি পুনর্গঠিত হয়।