তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।


