...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ১১:০৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ১১:০৮
Shares
প্রধানমন্ত্রীর সাথে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

ছবি: সংগৃহীত

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয় গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দুই নেতার বৈঠক হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

প্যাভিলিয়নে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ কীভাবে সেখানে তুলে ধরা হয়েছে, সে সম্পর্কেও তাকে জানানো হয়।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নের কর্মীদের সাথে কথা বলেন। প্রদর্শিত পণ্য, প্যাভিলিয়নের কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু উদ্যোগ তুলে ধরার বিষয়ে তিনি তাদের কাছে জানতে চান।