...|...|...

বিশ্ব

সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৫
Shares
সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেফতার

ফাইল ছবি।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ এবং কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার প্রতিরোধবিষয়ক মহাপরিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ওই ছয় নারীকে আটক করা হয়।

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেফতার নারীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে। তবে তাঁদের জাতীয়তা কিংবা পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, জনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে জননৈতিকতাবিরোধী অপরাধ, মানবপাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।