...|...|...

সারাদেশ

সিলেটে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৫
Shares
সিলেটে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-র এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এ সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সাথে রাখার অনুরোধ জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছে।