...|...|...

সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়দের ইজিবাইক-অটোভ্যান উপহার দিলেন এমপি খোকন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৭
Shares
প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়দের ইজিবাইক-অটোভ্যান উপহার দিলেন এমপি খোকন

ছবি: টাইমস টুডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরের ডাসারে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে ইজিবাইক ও অটোভ্যান উপহার দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলায় সংসদ সদস্যের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব যানবাহনের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজিবাইক ও অটোভ্যানের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে একটি ইজিবাইক পেয়েছেন ডাসার উপজেলার কাওসার সরদার (৩০)। একই উপজেলার মাজেদ মাতুব্বর (৫০) পেয়েছেন একটি অটোভ্যান।

নতুন যানবাহন পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা আশা করছেন, এসব যানবাহন চালিয়ে নিয়মিত আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

স্থানীয়দের মতে, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার এ উদ্যোগ তাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক ভূমিকা রাখতে পারে।