জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ
কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস
থাকবে না।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
এতে বলা হয়, নন্দনপুর ডিআরএস
এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে পরের দিন শনিবার
সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা কুমিল্লা সদর ও উপজেলা, কুমিল্লা বিসিক, কুমিল্লা ইপিজেড
ও আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার
জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

