প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাথে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
তুর্কিয়ের অ্যান্টালিয়া নগরীতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্যহীন পরিবেশ) লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
জানা যায়, অ্যান্টালিয়ায় ডা. জুবাইদা রহমানের সাথে আয়োজিত এই বৈঠকে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয়ের ওপর তারা জোর দেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা এই সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।


