...|...|...

জাতীয়

সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক গ্যাস সরবরাহ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৭
Shares
সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক গ্যাস সরবরাহ

সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে।

সামিটের এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে পুনরায় চালু করা হয়। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর টার্মিনালটি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে, গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে পেট্রোবাংলা গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।