নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ জামতলায় শামীম ওসমানের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।’


