...|...|...

সারাদেশ

বিএনপিকে তিন ঘণ্টার আল্টিমেটাম, ভাইরাল ছাত্রলীগ কর্মী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১১:২৮
Shares
বিএনপিকে তিন ঘণ্টার আল্টিমেটাম, ভাইরাল ছাত্রলীগ কর্মী

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে বিএনপিকে ধূলিসাৎ করার হুমকি দিয়েছেন এক যুবক। নিজেকে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে তিনি তিন ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

‘Honey VAi’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। প্রকাশের পরপরই এটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, এক যুবক মুঠোফোনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি নিজেকে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেন। স্থানীয় রাজনীতি, সংগঠনের নেতৃত্ব ও বিরোধী পক্ষকে নিয়ে বিভিন্ন মন্তব্য করার একপর্যায়ে তিন ঘণ্টার আল্টিমেটামের কথাও বলেন তিনি।

ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ যুবকের বক্তব্যকে সাহসী ও স্পষ্ট অবস্থান হিসেবে দেখছেন। আবার কেউ রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ওই যুবকের পরিচয় এবং তার দেওয়া হুমকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।