...|...|...

সারাদেশ

বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ৭  নেতাকর্মী আহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৩
Shares
বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ৭  নেতাকর্মী আহত

ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দলটির ও অঙ্গসংগঠনের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিও।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. হারুন অভিযোগ করে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে একটি বাস মিছিলের ওপর তুলে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় একটি বাস মিছিলের ওপর তুলে দেওয়ার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

তবে বাসটি কীভাবে মিছিলের ওপর উঠে গেল এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।