...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপি এমপি বাবরের বাড়িতে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৭
Shares
গোপালগঞ্জে বিএনপি এমপি বাবরের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, থানাপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্যের বাড়ি এবং আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ কয়েকজন নেতাকর্মী।

ঘটনার সময় তাদের ফেসবুক লাইভে এসে উল্লাস করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।