...|...|...

সারাদেশ

বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের মোহরা, পটিয়া ও বাড়বকুণ্ডের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), চট্টগ্রামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাড়বকুণ্ড এফ/০৩ ফিডারের আওতাধীন কলেজ রোড থেকে মন্দির এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিতরণ বিভাগ পটিয়ার আওতাধীন মইজ্জারটেক ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং এর অধীন ১১ কেভি মাস্টারহাট ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে মাস্টারহাট বাজার, তাতিয়া পুকুর পাড়, আমেনা রহমান স্কুল, আমানশাহ পাড়া, আমশাপাড়া, বাংলাপাড়া, আহসানিয়াপাড়া, পেয়ারদারপাড়, গোদারপাড়া, পাঠানপাড়া ও বেপারীপুকুর পাড়।

একই সময় ১১ কেভি ভেল্লাপাড়া ফিডারের আওতাধীন কলেজবাজার, ভেল্লাপাড়া, ফকিরা মসজিদ, বউ বাজার, চরফরিদ ও নুডলস ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি শিকলবাহা-মইজ্জারটেক লাইনের আশপাশের কিছু এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন সব সময় চালু আছে বলে গণ্য করতে হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সাথে বকেয়াসহ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।