...|...|...

সারাদেশ

মায়ের কোল থেকে নিখোঁজ ৮ মাসের শিশু রাশমিতার লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫০
Shares
মায়ের কোল থেকে নিখোঁজ ৮ মাসের শিশু রাশমিতার লাশ উদ্ধার

নিখোঁজ কন্যাশিশু রাশমিতা চক্রবর্তীর লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকা থেকে মায়ের কোল থেকে নিখোঁজ ৮ মাসের সেই কন্যাশিশু রাশমিতা চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকায় (লক্ষ্মীপুর-বালিদিয়া রাস্তার সংলগ্ন) মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা থানায় এসে লাশটি নিখোঁজ রাশমিতার বলেই নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার মাকে অজ্ঞান করে শিশুটিকে ছিনতাইয়ের পর আজকের এই উদ্ধার ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

এই রোমহর্ষক ও রহস্যজনক ঘটনার পেছনে আসল সত্য কী তা উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সে যেই হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।