...|...|...

খেলা

মেসির বিদায়ে হৃদয় ছোঁয়া দুই শব্দের বার্তা ভোজিনহার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৮
Shares
মেসির বিদায়ে হৃদয় ছোঁয়া দুই শব্দের বার্তা ভোজিনহার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে এক গোল ও অ্যাসিস্টে নিজের বিদায়ী ম্যাচটিও স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর এই মুহূর্তে তাকে মাত্র দুই শব্দে শ্রদ্ধা জানিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। গত বিশ্বকাপে মেসির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা এই গোলরক্ষক এবার কিংবদন্তির বিদায়েও জানালেন ভালোবাসা।

মেসির বিদায় উপলক্ষে নিজের ইন্সটাগ্রাম পোস্টে ভোজিনহা লিখেছেন, ‘প্রেজার লিন্ডা’। যার বাংলা অর্থ, ‘হে কিংবদন্তি, তোমার সাথে দেখাটা ছিল পরম আনন্দের।’ পোস্টের সাথে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলা ম্যাচের  ছবি যুক্ত করেছেন কেপ ভার্দের গোলরক্ষক। পাশাপাশি ফুটবল ও কালো রঙের প্রতি ভালোবাসা প্রকাশের ইমোজিও দিয়েছেন তিনি।

গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ভোজিনহার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে আছে। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক সেদিন নিজের মনে একটি বড় স্বপ্ন লালন করেছিলেন ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাবেন এবং সেখানে বিশ্বসেরা মেসির পেনাল্টি ঠেকিয়ে কেপ ভার্দেকে এনে দেবেন ফুটবল ইতিহাসের অন্যতম বড় জয়।

তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। ম্যাচের ১১১ মিনিটে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলে ভেঙে যায় ভোজিনহার পরিকল্পনা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

তবে ফলাফল আর্জেন্টিনার পক্ষে গেলেও ম্যাচজুড়ে ভোজিনহার অসাধারণ পারফরম্যান্স আলাদা করে জায়গা করে নেয়। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে মেসির অন্তত চারটি নিশ্চিত গোল আটকে দেন কেপ ভার্দের এই গোলরক্ষক। বিশ্বসেরা তারকার বিপক্ষে তার সেই প্রতিরোধ ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মেসির বিদায়ী ম্যাচের পর ভোজিনহার সেই পুরনো স্মৃতি আবারও সামনে এসেছে। এবার মাঠে মেসির বিপক্ষে লড়াই নয়, বরং বিদায়ী কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগ প্রকাশ করলেন কেপ ভার্দের গোলরক্ষক।