...|...|...

সারাদেশ

মানিকগঞ্জে ৪ ককটেল বিস্ফোরণ, আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:২৮
Shares
মানিকগঞ্জে ৪ ককটেল বিস্ফোরণ, আটক ১

ছবি: টাইমস টুডে

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২টি এবং বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র ১ ঘণ্টা সময়ের ব্যবধানে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২টি এবং ৭টা ৪৫ মিনিটে বাসস্ট্যান্ডে ২টি ককটেল বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এমনটাই জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের পর জেলা পুলিশ লাইনের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি, কে বা কারা ককটেল মেরেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।