...|...|...

রাজধানী

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ছবি: সংগৃহীত

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।