...|...|...

শিক্ষা

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোর্সটি শেষ করে সনদ ডাউনলোড করতে বলা হয়েছে।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ইউনিসেফের কারিগরি সহায়তায় অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে এতে অংশ নেওয়া যাবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষে এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে। বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

ছয়টি মডিউল নির্ধারিত শ্রেণি কার্যক্রম সম্পন্ন করার পর শিক্ষকরা মাউশি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বাক্ষরিত সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রশিক্ষণ শেষ করার জন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।