...|...|...

খেলা

ভারত সফরের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪১
Shares
ভারত সফরের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার আগেই ফের চোটের বড় ধাক্কা খেল ব্রাজিল। ইতালিয়ান ক্লাব রোমার ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলি চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন। এর আগে একই কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

ওয়েসলির এই অনাকাঙ্ক্ষিত ইনজুরির পর বাধ্য হয়ে তার বিকল্প হিসেবে মোনাকোর রাইটব্যাক ভান্দারসনকে স্কোয়াডে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি। আর জোয়াও পেদ্রোর বদলে আগেই ফ্লুমিনেন্সের মিডফিল্ডার মাতেউস মার্তিনেল্লিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এর আগে ২০২৬ বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পেলেও প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে পেশির চোট পান ২৩ বছর বয়সী ওয়েসলি। এমআরআই স্ক্যানের পর ব্রাজিলিয়ান দল তার চোটের ধরণ নিশ্চিত হয়ে জানায়, বিশ্বকাপ খেলা হচ্ছে না তার।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়াম ও ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।