...|...|...

খেলা

আর্জেন্টিনার মাটিতে আবারও মাঠে নামছেন মেসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১১
Shares
আর্জেন্টিনার মাটিতে আবারও মাঠে নামছেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য আসতে পারে দারুণ এক সুখবর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হতে পারে বহুল আলোচিত এই ম্যাচ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এখন কেবল চূড়ান্ত আয়োজন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।

ইন্টার মায়ামির হয়ে খেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফলে রিভার প্লেটের বিপক্ষে এই সম্ভাব্য ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে এরই মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব রিভার প্লেটের মাঠে মেসিদের খেলা সমর্থকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।

তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে এখনো দুই ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রাথমিক আলোচনা চূড়ান্ত রূপ পেলে ২০২৭ সালের জানুয়ারিতে বুয়েনস এইরেসের মাঠে মুখোমুখি হতে পারে দল দুটি।