তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সতর্ক কূটনৈতিক দরকষাকষির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে।
রয়টার্স জানিয়েছে, দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের প্রভাবে জ্বালানি তেলের বাজারে এই পতন দেখা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিটের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৬ ডলার ৯২ সেন্টে নেমে এসেছে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েল ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯ ডলার ১৮ সেন্টে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ ডলার করে বৃদ্ধি পেয়েছিল।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ব্রেন্টের দাম মাসিক ভিত্তিতে প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা গত জুলাই মাসের পর থেকে সবচেয়ে বড় মাসিক লাফ। অন্যদিকে ডব্লিউটিআই-এর দাম গত মাসে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।


