...|...|...

বিশ্ব

সপ্তাহের শেষ দিনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৬
Shares
সপ্তাহের শেষ দিনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি কম হওয়ায় চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা কিছুটা কমে গেছে। এর ইতিবাচক প্রভাবে সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ সময় বেলা ১২ টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১৮৭ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে সেপ্টেম্বরে ৬ শতাংশের বেশি দরপতনের পর চলতি মাসের শুরুতে ইতিবাচক ধারায় ফিরল মূল্যবান এই ধাতু।

এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৪,২১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।

এদিকে, গত বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত আগস্টে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হারে বেড়েছে এবং আগের মাসের মূল্যচাপের তথ্যও নিম্নমুখী সংশোধন করা হয়েছে। এই তথ্যের পর চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন শঙ্কা কিছুটা কমেছে। তথ্য প্রকাশের আগে বাজারগুলোতে সুদহার বৃদ্ধির সম্ভাবনা যেখানে ৪৫ শতাংশ ধরা হয়েছিল, তা এখন নেমে এসেছে ৩৬ শতাংশে। তবে ব্যবসায়ীরা এখনো ডিসেম্বরে সুদহার বাড়ার ৮৯ শতাংশ সম্ভাবনা দেখছেন। উল্লেখ্য, সুদের হার বাড়লে সুদহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

এদিকে, স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী গতি কিছুটা সীমিত করে দিয়েছে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। ডলার শক্তিশালী হলে অন্য মুদ্রার ধারকদের জন্য ডলারের মূল্যে নির্ধারিত ধাতুগুলোর দাম বেড়ে যায়।

স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট সিলভার ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ২৩ ডলারে, প্ল্যাটিনাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১,৭২৭ দশমিক ১৮ ডলারে এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১,২১০ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।