ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশেরও বেশি কমেছে। ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর প্রভাব পড়েছে এশিয়ার তেলের বাজারে।
সোমবার (২ নভেম্বর)সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৩৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ১১১ দশমিক ৯২ ডলারে নেমেছে। আগের তুলনায় দাম কমেছে ১ দশমিক ৫১ ডলার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ১ দশমিক ৭১ শতাংশ। প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ৭৮ ডলার কমে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।


