...|...|...

অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৬
Shares
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা ও ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।

সর্বশেষ শনিবার (৩১ অক্টোবর) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয় এবং ৩০ বার কমানো হয়।