...|...|...

অর্থনীতি

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:২০
Shares
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর (সংশোধিত ২০২৬) ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় দেওয়া ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য গার্মেন্টস শিল্প খাতে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।

এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে মালিকদের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

নতুন এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম বেতন পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হলো।