...|...|...

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৮:২০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৩
Shares
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণের গহনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী আজ দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সর্বশেষ মূল্য সমন্বয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণেরপ্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।

নতুন এই দাম গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং শনিবারও (৩১ অক্টোবর) ওই দামেই বিক্রি হচ্ছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭  নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।