...|...|...

খেলা

বিশ্বকাপ ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, রাত ৩:৩৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩২
Shares
বিশ্বকাপ ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফাইনাল ম্যাচের পর দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় ক্ষমা না চেয়ে তিনি বরং পুরো টুর্নামেন্টে দলের লড়াই ও পারফরম্যান্স নিয়ে নিজের গর্বের কথা প্রকাশ করেছেন।

ম্যাচ চলাকালীন স্পেনের কয়েকজন খেলোয়াড়ের দিকে পারেদেসের লাথি ও ঘুষি ছুড়ে মারার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। একপর্যায়ে তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং গাভির সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যার ফলে স্পেনের উদযাপনের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও স্পেনের মিডফিল্ডার রদ্রির দিকে ঘুষি ছুড়তে দেখা যায়, যা মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

প্রাথমিকভাবে মাঠে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে খবর বের হলেও পরবর্তীতে অফিসিয়াল রেকর্ড থেকে তা সরিয়ে নেওয়া হয়। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ফিফা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তবে ম্যাচ পরবর্তী এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।

ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় লিয়ান্দ্রো পারেদেস লেখেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা। সবসময়ই তোমাকে ভালোবাসি। আমাদের দেশকে প্রাপ্য আনন্দ এনে দিতে না পারার কষ্ট নিয়ে লিখছি। তবে আমি মাথা উঁচু করে লিখছি, কারণ আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়েছি এবং আবারও দেশের পতাকাকে সর্বোচ্চ স্থানে তুলে ধরেছি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।

তিনি আরও যোগ করেন, এই দলের প্রতিটি খেলোয়াড় শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জার্সির জন্য লড়েছে। ইতিহাসের সেরা আর্জেন্টিনা দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের।