...|...|...

খেলা

ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১১:২৯
Shares
ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনালদো

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফপ্রো বর্ষসেরা বিশ্ব একাদশের জন্য ২৬ সদস্যের মনোনীত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের ভোটাভুটিতে তৈরি এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকায় আছেন সম্প্রতি ব্যালন ডি'অর জয়ী ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনও।

পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো জানায়, বিশ্বজুড়ে প্রায় ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার সরাসরি ভোট দিয়ে এই ২৬ সদস্যের তালিকা তৈরি করেছেন। সরাসরি খেলোয়াড়দের নিবিড় পর্যালোচনার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশ বিশ্ব ফুটবলে বিশেষ মর্যাদা বহন করে।

প্রকাশিত তালিকায় ফরোয়ার্ড ও অ্যাটাকিং পজিশনে মেসি, রোনালদো ও কেইনের পাশাপাশি জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিন ইয়ামাল। মিডফিল্ডের তালিকায় জায়গা পেয়েছেন বার্সেলোনার পেদ্রি, আর্সেনালের ডেক্লান রাইস, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস ও পিএসজির ভিতিনহা।

ডিফেন্ডারদের ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আর্সেনাল জুটি গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবা, বার্সেলোনার তরুণ প্রতিভা পাউ কুবারসি এবং পিএসজির দুই ফুলব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। আর গোলকিপার হিসেবে তালিকায় রয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, স্পেনের ডেভিড রায়া ও রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।

অন্য যেকোনো একক ফুটবল পুরস্কারের চেয়ে ফিফপ্রো ওয়ার্ল্ড ১১ ব্যতিক্রমী, কারণ এখানে সম্পূর্ণ পেশাদার খেলোয়াড়দের স্বাধীন মতামত ও ভোটের ভিত্তিতেই বর্ষসেরা একাদশ চূড়ান্ত করা হয়।