...|...|...

অর্থনীতি

বিমানবন্দর থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৭:৪৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
বিমানবন্দর থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তাবেষ্টনীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী জ্বালানির গাড়িবহর। তিনটি লরিতে করে এই পরমাণু জ্বালানি বহন করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে লরিবহরটি রওনা হয়। ঢাকা-পাবনা মহাসড়কে বহরের নিরবচ্ছিন্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্বে রয়েছেন।

এর আগে রাশিয়া থেকে যাত্রা শুরু করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ বিমানটি ঢাকায় অবতরণ করে। রাতেই বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।

আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি পৃথক ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, কূটনৈতিক টানাপোড়েন ও কারিগরি জটিলতার কারণে প্রথমে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে গড়িমসি করলেও, শেষ পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল প্রটোকল মেনে ইউরেনিয়ামবাহী বিমানটিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় পাকিস্তান।