...|...|...

সারাদেশ

বন্যার পানিতে ডুবে মৌলভীবাজারে একজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ভোর রাত ৫:৩১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪৩
Shares
বন্যার পানিতে ডুবে মৌলভীবাজারে একজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আখুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে আছব আলী ওরফে আছই মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হঠাৎ করে বন্যার পানি দ্রুত বেড়ে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। এ সময় আছব আলী নিরাপদ স্থানে সরে যেতে না পারায় পানিতে তলিয়ে যান।

পরে একই গ্রামের একটি রিং বাঁধের পাশে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বন্যার পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

বন্যার কারণে আখুয়া ও আশপাশের নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।