...|...|...

বিশ্ব

ফিলিস্তিনিদের পক্ষে বন্দরকর্মীদের ধর্মঘটে সমর্থন নিউইয়র্ক মেয়রের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫০
Shares
ফিলিস্তিনিদের পক্ষে বন্দরকর্মীদের ধর্মঘটে সমর্থন নিউইয়র্ক মেয়রের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বন্দরকর্মীদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার যুদ্ধের প্রতিবাদ এবং অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের বিরোধিতা করে ২২টি দেশের ১১৩টি বন্দরে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি লেখেন, যুদ্ধের অস্ত্র পরিবহন ব্যাহত করতে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ধর্মঘট করেছেন। নিউইয়র্কের মানুষ তাঁদের পাশে রয়েছে।

তিনি আরও লেখেন, শ্রমজীবী মানুষ যখন নিজেদের শক্তিতে ঐক্যবদ্ধ হন, তখন আরও ভালো একটি পৃথিবী গড়ে তোলা সম্ভব। বন্দরকর্মীরা যুদ্ধের জন্য কাজ করেন না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের কারণে বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন ও ফেরি চলাচল ব্যাহত হয়েছে। যুদ্ধবিরোধী অবস্থানের পাশাপাশি শ্রমিকেরা উন্নত বেতন, কর্মপরিবেশ এবং যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজে চিকিৎসক রাখার অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।

শুক্রবার গ্রিসের পিরেয়াস বন্দরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির মার্চেন্ট মেরিন ইঞ্জিনিয়ার্স ইউনিয়নের প্রধান আপোস্তোলোস কিপ্রাইওস বলেন, ‘আমরা তাদের যুদ্ধের জন্য কাজ করব না এবং তাদের কামানের গোলার খাদ্যও হব না।’