...|...|...

বিশ্ব

হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৯
Shares
হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সাথে শহরটির আশপাশের কয়েকটি গ্রামেও ব্যাপক তল্লাশি ও অভিযান পরিচালনা করেছে তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি সেনারা পূর্ব নাবলুসে প্রবেশ করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালায় তারা।

এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনছ করার অভিযোগ উঠেছে।