...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারে: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানকে যেকোনো সময় অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। চাইলে যেকোনো সময় দেশটির কার্যক্রম বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, কানসাস অঙ্গরাজ্যের সালিনায় নিজের ৩০তম ও শেষ মধ্যবর্তী নির্বাচনসংক্রান্ত প্রচার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প।

সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে নিয়ন্ত্রণে রেখেছি। চাইলে যেকোনো সময় তাদের অচল করে দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা সদয় হওয়ার চেষ্টা করছি। কখনো কখনো এমনটা করা যায় না। আমরা কিছুটা সদয় থাকার চেষ্টা করছি। তবে আমার মনে হয়, বিষয়টি খুব কাছাকাছি চলে এসেছে। আমরা তাদের অচল করে দেব। তাতেই সব শেষ হয়ে যাবে।’

ট্রাম্পের এ বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।