...|...|...

বিশ্ব

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী উভয় পক্ষই ফিলিস্তিনে গণহত্যার পক্ষে: আবু শেহাদে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫২
Shares
নেতানিয়াহুর সমর্থক-বিরোধী উভয় পক্ষই ফিলিস্তিনে গণহত্যার পক্ষে: আবু শেহাদে

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক ও বিরোধী—উভয় পক্ষই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল এবং গাজা ও পশ্চিম তীর থেকে উচ্ছেদের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি বালাদ পার্টির চেয়ারম্যান সামি আবু শেহাদে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহুর সমর্থক ও বিরোধী—দুই পক্ষই ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং জাতিগত নির্মূলের পক্ষে কথা বলছে। তার বলেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়নবাদী দলগুলোর মধ্যে এমন কোনো দল নেই, যারা এই রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করছে।

আবু শেহাদে বলেন, নেতানিয়াহুর বিরোধীদের সাথে তার ব্যক্তিগত বিরোধ থাকতে পারে। তবে তার অর্থ এই নয় যে, তাঁরা নেতানিয়াহুর নীতির বিরোধিতা করছেন।

আসন্ন ইসরায়েলি নির্বাচন প্রসঙ্গে এই ফিলিস্তিনি নেতা বলেন, দেশটির রাজনীতিতে অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। আরব-ফিলিস্তিনি সংখ্যালঘুদের সমর্থন ছাড়া কোনো পক্ষের পক্ষে জোট গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “উভয় পক্ষই বর্ণবাদী এবং তারা সহিংসতা চালাতে প্রস্তুত।” তার মতে, সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা রাখার কারণে আরব-ফিলিস্তিনি সংখ্যালঘুরা আরও বড় ঝুঁকির মুখে রয়েছে।

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু না হলে নির্বাচনের আগের সপ্তাহটি অত্যন্ত কঠিন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আবু শেহাদে।