...|...|...

বিশ্ব

নির্বাচনে হেরে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১
Shares
নির্বাচনে হেরে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

উলফ ক্রিস্টারসন। ছবি: সংগৃহীত

সুইডেনের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী জোট জয়লাভ করায় প্রাথমিক ফলাফলের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকযোগে আসা সর্বশেষ ভোটগুলো গণনার পর গত রবিবারের এই নির্বাচনের প্রাথমিক ফলাফল নিশ্চিত করা হয়। তবে চূড়ান্ত ফলাফল এই সপ্তাহের শেষ নাগাদ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

পার্লামেন্টের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ক্রিস্টারসন লিখেছেন যে, নির্বাচনের এই ফলাফল নতুন সরকার গঠন প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। তিনি বলেন, নির্বাচনের আগে দলগুলোর দেওয়া পরস্পরবিরোধী বক্তব্য সম্ভাব্য যেকোনো সরকার গঠন ও জোট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, রবিবারের নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটস এবং সাবেক প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনকে সমর্থনকারী চারটি দল ৩৪৯টি আসনের মধ্যে ১৭৬টিতে জয়লাভ করে একটি ছোট জণসংখ্যা বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটস দল ২৮ শতাংশ ভোট পেয়ে দেশের বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে।