...|...|...

খেলা

দুই অধিনায়ক হাত মেলাবেন না — ভারত ক্রিকেট দল

দুই অধিনায়ক হাত মেলাবেন না — ভারত ক্রিকেট দল

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:২১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩৩
Shares
দুই অধিনায়ক হাত মেলাবেন না — ভারত ক্রিকেট দল

চলতি নারী ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলেও টসে দুই দেশের অধিনায়ক হাত মেলানো এড়িয়ে যান।  কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা হাত মেলানো থেকে বিরত থাকেন।

আজ রবিবার (৫ অক্টোবর) টস জিতে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা প্রথমে বোলিং নির্বাচন করেন।  ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রাও ঐতিহ্যবাহী করমর্দন করেননি।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তটি এসেছে ভারতের পক্ষ থেকে।  উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে শেষ হওয়া পুরুষদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও অধিনায়করা হাত মেলাননি।  ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাননি।  ম্যাচ রেফারি নিশ্চিত করেছেন, ভারত দল আগেই জানিয়েছিল, “দুই অধিনায়ক হাত মেলাবেন না।”

ছেলেদের ঘটনার প্রভাব এখনও কাটেনি; তার মধ্যেই নারী বিশ্বকাপে একই ঘটনা পুনরায় ঘটেছে।   এটি ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।